Monday, June 22, 2026

কিউয়িদের ৬৫ রানে হারাল ভারতীয় দল

Date:

Share post:

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন কিউয়িদের ৬৫ রানে হারাল হার্দিক পান্ডিয়ারা। শতরান করে ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব। ১১১ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে ভারতীয় দল। ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১১১ রানে অপরাজিত তিনি। ৩৬ রান করেন ইশান কিষান। ৬ রান করেন ঋষভ পন্থ। হার্দিক পান্ডিয়া করেন ১৩ রান। কিউয়িদের হয়ে তিন উইকেট নেন টিম সাউদি। দুই উইকেট নেন লকি ফার্গুসন। একটি উইকেট ইশ সৌদি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কিউয়িদের হয়ে লড়াই চালান কেন উইলিয়ামসন। ৬১ রান করেন তিনি। কনওয়ে করেন ২৫ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন দীপক হুডা। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন:ফের ব‍্যাটে আগুন ঝরালেন সূর্যকুমার যাদব

 

Related articles

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...