Tuesday, February 24, 2026

বারবার বঙ্গভঙ্গের উস্কানি গেরুয়া শিবিরের, ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের

Date:

Share post:

বারবার বঙ্গভঙ্গ উস্কানি গেরুয়া শিবিরের। পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহলের পরে এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি (BJP) বিধায়কের। ওন্দার মুড়াকাটা গ্রামে সভা করতে গিয়ে এই দাবি তুললেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Shakha)। কয়েকদিন আগে বাঁকুড়ার (Bankura) পাঁচ বিধায়ক কলকাতায় এসে আলাদা রাঢ়বঙ্গের দাবি তোলেন।

বিধানসভা নির্বাচনে বাংলায় কোণঠাসা বিজেপি। তারপর থেকে তাদের জমি আরও হারাচ্ছে বঙ্গে। এখন বাংলাকে ভাগ করে টুকরো টুকরো করে ক্ষমতা দকলের ষড়যন্ত্র করেছে বিজেপি। উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চলের পরে এবার রাঢ়বঙ্গের ধুঁয়ো তুলছে বঙ্গ পদ্ম শিবির।

পশ্চিমের জেলা- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে পৃথক রাজ্যের দাবি প্রথম তোলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এরপর বাঁকুড়ার পাঁচ বিধায়ক কলকাতায় এসে ফের রাঢ়বঙ্গের দাবি তোলেন। এবার রাঢ়বঙ্গের দাবি বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। তাঁর অভিযোগ, “রাঢ় বাংলা বঞ্চনার শিকার। এখানকার মানুষ সব দিক থেকে বঞ্চিত।“

বিজেপি বিধায়কের এই দাবিকে “পাগলের প্রলাপ” বলে কটাক্ষ করেছে শাসকদল। স্থানীয় তৃণমূল (TMC) নেতা বলেন, আগামী পঞ্চায়েত ভোটের জন্য বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই নিজেই মাঠে নেমে পড়েছেন বিধায়ক। মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছেন।

তবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar), তাঁর দল বঙ্গভঙ্গের বিরোধী। কেন্দ্র থেকে তাঁদের কাছে এমনও কোনও নির্দেশ আসেনি বলেও জানান সুকান্ত। বঙ্গভঙ্গ কোনও স্থায়ী সমাধান নয় বলে মত বিজেপির প্রথম সারির নেতাদের। এখন প্রশ্ন, তাহলে কী উপরের মহলের বার্তা নীচের স্তর পর্যন্ত পৌঁছয়নি। না কি নিজেদের রাজনৈতিক দৈন্য ঢাকতেই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে! প্রশ্ন রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...