Monday, May 18, 2026

এবার পঞ্চায়েত ভোটেও কিউআর কোড

Date:

Share post:

দিন যত এগিয়ে যাচ্ছে ততই তথ্যপ্রযুক্তির রমরমা বাড়ছে। আর এই তথ্যপ্রযুক্তির যুগে কিউআর কোডের কার্যকারিতা।সকলের জানা। সেই প্রযুক্তি হাতিয়ার করেই এবার পঞ্চায়েত ভোটে কিউআর কোড ব্যবহার করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে সব বুথের সব ব্যালট বাক্সে কিউআর কোড লাগানো থাকবে।

আরও পড়ুন: “বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? নির্বাচন কমিশন জানাচ্ছে, ব্যালট বাক্স সংক্রান্ত যাবতীয় অভিযোগ নির্মূল করতেই কিউআর কোডের ব্যবহার করা হবে। জেলায় জেলায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিক ও দফতরগুলিতে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ, জেলা সদরেই বাক্সগুলিতে কিউআর কোড লাগানোর কাজ হবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্সে কারচুপি নিয়ে ভুরিভুরি অভিযোগ আসে। এমনকী, গণনার সময় কিছু বাক্স এদিক- ওদিক করে দেওয়ার মতো অভিযোগও রয়েছে। কিউআর কোড থাকলে তাতেই সংশ্লিষ্ট ব্যালট বাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য গচ্ছিত থাকবে। কারচুপির কোনও চেষ্টা হলে ওই কোড স্ক্যান করে তা ধরে ফেলা যাবে সহজে। এছাড়া বাক্সগুলিতে এবার নতুন করে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...