Monday, May 18, 2026

সোমেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! কবে জাঁকিয়ে শীত?

Date:

Share post:

সোমেই ঊর্ধ্বমুখী হয়েছিল তাপমাত্রার পারদ।মঙ্গলে তা আরও খানিকটা বাড়ল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি।রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:শীতের শুরুতেই দোসর নিম্নচাপ! ঊর্ধ্বমুখী তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রবিবারের আগে শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছিল। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য বেড়ে হয় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরও খানিকটা বাড়ল।

তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। বরঙ, নিম্নচাপ কাটলেই আগামী কয়েকদিনেই জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে চলেছেন বঙ্গবাসী। অর্থ্যাৎ তাপমাত্রার পারদ অনেকটাই কমতে চলেছে।

সোমবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...