Thursday, May 7, 2026

বিধানসভায় তুমুল হৈ হট্টগোল, ব্যাহত শীতকালীন অধিবেশন

Date:

Share post:

শীতকালীন অধিবেশনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি পরিষদীয় দল।যদিও তা খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিধানসভার কক্ষে শুরু হয় হৈ হট্টগোল।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ছাড়েন বিজেপি বিধায়করা।যার ফলে শীতকালীন অধিবেশন ব্যাহত হয়।

আরও পড়ুন: দলনেত্রীকে ক্ষমা চাইতে হওয়ায় তিনি লজ্জিত: বেফাঁস মন্তব্য নিয়ে দাবি অখিল গিরির
সোমবার আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং দ্রৌপদী মুর্মুর স্টিকার জামায় সেঁটে বিধানসভা কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। সেখানে পৌঁছেই তাঁরা বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন। পাশাপাশি মন্ত্রী অখিলকে পদ থেকে অপসারণের দাবিতেও সোচ্চার হন বিজেপি বিধায়করা।মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার পর বিজেপি বিধায়কদের এক এক করে বিধানসভা থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রাষ্ট্রপতি সকলের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করে সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা হানি করা হয়েছে। এরই প্রতিবাদে এই মুলতুবি প্রস্তাব।

অন্যদিকে, বিজেপি বিধায়কদের এহেন আচরণে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, শুধুমাত্র আদিবাসীদের পোষাক পরলেই তাদের সম্মান জানানো হয় না। তাদেরকে সম্মান জানাতেও শিখতে হয়। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত।

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...