Saturday, March 14, 2026

‘অনুরাগীদের এমন ভালোবাসায় আমি নিজেকে ভাগ‍্যবান মনে করি’: মেসি

Date:

Share post:

সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন তিনি তৈরি, চোট নিয়ে কোন সমস্যা নেই’। যার কথা বলা হচ্ছে তিনি হলেন লিওনেল মেসি। চোটের জল্পনা উড়িয়ে মঙ্গলবার যে তিনি সৌদি আরবের বিরুদ্ধে খেলবেন, তা একপ্রকার পরিষ্কার করে দিয়েছেন লিও। বিশ্বকাপ খেলতে নামার আগে জানিয়ে দিয়ে ছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপই কেরিয়ারের শেষ বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান তিনি। সোমবার সাংবাদিক সম্মেলনে সেই কথাই আরও একবার পরিষ্কার করে দিলেন আর্জেন্তাইন সুপারস্টার।

মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আপামর আর্জেন্তাইন সমর্থক থেকে মেসি অনুরাগীরা চাইছেন এবারের বিশ্বকাপ উঠুক মেসির হাতে। সাংবাদিক সম্মেলনে এসে এই কথা শুনে নিজেকে ভাগ‍্যবান মনে করছেন লিও। সোমবার সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,” যারা আর্জেন্তেনীয় নন, কিন্তু আমাদের জয় দেখতে চাইছেন তাদের অনেক ধন্যবাদ। গোটা ফুটবলজীবনে যে ভালবাসা পেয়েছি তার জন্য ভাগ্যবান। যেখানে গিয়েছি ভালবাসা পেয়েছি। জানি না এটাই আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত কি না। তবে আমার খুব ভাল লাগছে। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করব। কোপা আমেরিকাতেও তাই হয়েছিল। এখন বরং আরও বেশি খেলাটাকে উপভোগ করি।”

মেসির শেষ বিশ্বকাপ। তিন ছেলেকে নিয়ে কাতারে চলে এসেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এগুলো কি বাড়তি চাপ? এগুলোই মাঠে নামার ভাবায় ভালো কিছু করার? হাসিমুখে মেসি বলেন, “কেরিয়ারের শুরু থেকেই আমি এমন চাপ নিয়ে খেলে যাচ্ছি। এগুলো নিয়ে চাপে থাকি না। দেশ ও দেশের বাইরে কত মানুষ আমাকে ভালোবাসে। এটাই তো আমার কাছে আশীর্বাদ।”

আরও পড়ুন: আজ বিশ্বকাপের অভিযান শুরু আর্জেন্তিনার, প্রতিপক্ষ সৌদি আরব

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...