Saturday, May 23, 2026

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা: বেসরকারি ডিএলএড কলেজগুলিকে তলব শুরু ইডি-র

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলায় বেসরকারি DLED কলেজগুলির কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে ইডি। সেই কারণেই মঙ্গলবার থেকে বেসরকারি ডিএলএড কলেজগুলির কর্তৃপক্ষকে তলব করা শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এদিন, সকালে একাধিক ডিএলএড কলেজ কর্তৃপক্ষ ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির হয়। সঙ্গে প্রয়োজনীয় নথি।

ইডি সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৫০টি কলেজের কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। সেই অনুযায়ী এদিন সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের একাধিক বেসরকারি ডিএলএড কলেজের প্রতিনিধিরা।

কত জন পড়ুয়া অফলাইনে ভর্তি হয়েছিলেন? তাঁদের টাকা দিতে হয়েছিল কি না? যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি না? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ছাড়াও ধৃত মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিকের সংস্থা ৫৩০টি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ থেকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছিল বলে অভিযোগ। সেই বিষয় নিয়েও কলেজগুলির কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...