Friday, May 15, 2026

২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি

Date:

Share post:

২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করল আইসিসি। শুধু গ্রুপ পর্বে জিতলেই হবে না,  খেলতে হবে সুপার ৮। ২০২১ এবং ২০২২ সালে সুপার ১২ পর্বে খেলত দলগুলি, সেখান থেকে সেমিফাইনালে উঠত চারটি দল।

এদিন আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ খেলবে ২০টি দল। সব ক’টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই গ্রুপগুলি থেকে দু’টি করে দল উঠবে সুপার ৮ পর্বে। সেখানে দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। আবার একে অপরের বিরুদ্ধে খেলবে দলগুলি। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল।

২০২৪ সালে টি-২০ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। সেই কারণে এই দু’টি দল পরের বিশ্বকাপে খেলবে। আরও ১০টি দলও যোগ্যতা অর্জন করে ফেলেছে শেষ টি-২০ বিশ্বকাপের পর। বাকি ৮টি দল যোগ্যতা অর্জন পর্বে খেলে আসবে।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে ফ্রান্স, এমবাপে-জিরুঁ জুটিতে আস্থা রাখছেন দেশঁ

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...