Saturday, May 16, 2026

৫৫ দিন, ১৬০০ কিলোমিটার পথ, বিশ্বকাপ দেখতে পায়ে হেঁটে কাতারে সৌদি সমর্থক

Date:

Share post:

এমন ফুটবল প্রেম, ফুটবলের প্রতি এমন গভীর ভালোবাসা ক’জন দেখাতে পারেন। ফুটবলকে ভালোবেসে সৌদি আরবের এক সমর্থক ৫৫ দিন পায়ে হেঁটে বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। দূরত্ব হিসাব করলে এই পথ ছিল ১ হাজার ৬০০ কিলোমিটার। ফুটবলের প্রতি ভালোবাসা, দলকে সমর্থন এবং আরব দুনিয়ায় ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই মূলত দোহায় আসার এমন কঠিন পথ বেছে নিয়েছেন আবদুল্লা আর সালমি। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠের লড়াইয়ে তিনি সৌদি আরবের হয়ে গলাও ফাটিয়েছেন।

হাইকিং (উদ্দেশ্যমূলক ভ্রমণ) সালমির শখ। তবে বিশ্বকাপ সামনে রেখে প্রায় দু’মাস ধরে হাঁটার কাজটি শুধুই শখের বসে করেননি সালমি। এর মধ্য দিয়ে দিতে চেয়েছেন একটি বার্তাও। সালমির কথায়, “আমি সব সময় বিশ্বকাপের আসরে হাজির থাকার স্বপ্ন দেখেছি। যেখানে প্রথমবারের মতো আরব দেশে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ভাতৃত্ব প্রদর্শনে আমি আরব উপদ্বীপ হেঁটে বিশ্ব ফুটবলেট এমন মহান আয়োজনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। পাশাপাশি দুটি প্রতিবেশি দেশের মাঝে ঐক্যকেও তুলে ধরতে চেয়েছিলাম।”

এভাবে কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার মধ্যে দিয়ে ভালোবাসা ও আবেগকেও ছড়িয়ে দিতে চেয়েছেন সালমি। তিনি বলেন, “হাইকিং আমাকে স্বাধীনতার অনুভূতি দেয়। আমি চেয়েছিলাম এই আবেগ এবং ভালোবাসা লাখো সমর্থকদের মধ্যে ভাগাভাগি করতে, যাঁরা এখানে বিশ্বকাপের আয়োজন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।”

সালমির আশা, তাঁর এই হাঁটার গল্প সৌদি আরবের ফুটবল দলকেও অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, “আমি আশা করি, আমাদের দল আমার এভাবে হেঁটে আসা সম্পর্কে ইতিমধ্যে জেনেছে এবং টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে তারা অনুপ্রাণিত হয়েছে। আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম কোনও কিছুই অসম্ভব নয়। ইচ্ছাশক্তি, কঠিন পরিশ্রম আর একাগ্রতায় কোনও কিছুই অসম্ভব নয়।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...