Friday, May 1, 2026

মুখরোতে গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃ*ত্যু, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

ফের উত্তেজনা অসম এবং মেঘালয় সীমান্তে। মঙ্গলবার গু*লির লড়াইয়ে এক বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃ*ত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যের সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পরে বাতিল করে দেওয়া হয়েছে মেঘলায়ের চেরি ব্লজম ফেস্টিভ্যাল (Cherry Blossom Festival)। পাশাপাশি এই উৎসবে যে সাহিত্য অনুষ্ঠান (Literary event) হওয়ার কথা ছিল তাও বাতিল করা হয়েছে। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবাও।

প্রসঙ্গত মঙ্গলবার ভোররাতে সীমান্তে থাকা মুখরো গ্রামে উত্তেজনা ছড়ায়। তারপরই মেঘলায়ের মুখ্যমন্ত্রী কারনাড সাংমা একটি জরুরী বৈঠক ডাকেন। সেখানকার গ্রাম প্রধান এবং ধর্মীয় নেতাদের এই বৈঠকে ডাকা হয়। বৈঠকে শিলং লিটারারি ফেস্টিভ্যাল (Shillong Literary Festival) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেঘালয় (Meghalaya) রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুখরো (Mukroh) গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

এই মর্মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, মেঘালয়ের মুখরোতে অত্যন্ত দুর্ভাগ্যজনক গু*লি চালানোর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে দুঃখিত। আসামের ৫জন নিরীহ নাগরিক এবং একজন বনরক্ষীর জীবন কেড়ে নিয়েছে এই সন্ত্রাস। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা এই কঠিন সময়ে তাদের পরিবারের সাথে রয়েছে’।

তিনি আরও বলেন, ‘আর কতদিন সাংমা কনরাডও হিমন্তবিশ্বশর্মা মেঘালয় নিয়ে এরকম উদাসীন থাকবেন? মেঘালয়বাসীরা কতদিন ভয় ও নিরাপত্তাহীনতায় বাস করবে? এই অন্যায় আর কতদিন চলবে? আজকের ঘটনাটি এমডিএ সরকারের অযোগ্যতা প্রকাশ করে, নিজের লোকদের ব্যর্থ করে।’

আরও পড়ুন- জল্পনার অবসান, ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ রোনাল্ডোর

 

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...