Wednesday, February 25, 2026

অনেকটাই নিয়ন্ত্রণে সাঁতরাগাছির যানজট! ড্রোন ব্যবহার করতেই ফল মিলল হাতেনাতে

Date:

Share post:

জোরকদমে চলছে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge) সংস্কারের (Renovation) কাজ। আর সেকারণে কাজ শুরু হওয়ার পর প্রথমের দিকে যানজট নিয়ন্ত্রণে (Traffic Control) সমস্যা দেখা দিলেও পুলিশের তৎপরতায় বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে। আপাতত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলাচল করছে। আর সেকারণেই দেখা দিচ্ছে তীব্র যানজট। এদিকে মঙ্গলবারই যানজট নিয়ন্ত্রণে ড্রোন (Drone) ব্যবহার করে পুলিশ। যার ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

তবে শুধুমাত্র কলকাতাগামী ছোট গাড়িগুলিকেই সাঁতরাগাছি সেতুর একটি লেন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে যাতায়াত করতে সময় লেগেছিল প্রায় ২০ থেকে ৩০ মিনিট সময়। তবে বর্তমানে সেই সময় অনেকটাই কম লাগছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner of Police) জানিয়েছেন, আন্দুল রোড (Andul Road) দিয়ে পণ্যবাহী যান চলাচল কোনও যানজট ছাড়াই চলেছে। ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণে প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বিঘ্নে যান চলাচলের সুবিধার্থে সকাল এবং সন্ধেয় আন্দুল রোডে টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও, বকুলতলা বাসস্ট্যান্ডও স্থানান্তরিত হবে মৌরিগ্রামে।

এদিকে সোমবার সপ্তাহের প্রথম দিনে যানজটের সমস্যা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার ড্রোনের ব্যবহার শুরু করে পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে দশ মিনিট অন্তর অন্তর যাতে দু’দিকের গাড়ি ছাড়া হয় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও কিছু ছোট গাড়ি দাশনগর-শানপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে বিদ্যাসাগর সেতু মারফত আন্দুল রোড হয়ে কিছু গাড়ি পাঠানো হয় জাতীয় সড়কে। এর ফলে যানজট অনেকটাই এড়ানো সম্ভব হয়।

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...