Friday, June 26, 2026

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা! নিহত অন্তত ১০

Date:

Share post:

ফের রক্তাক্ত মার্কিন মুলুক। ভার্জিনিয়ায় ওয়ালমার্টের স্টোরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। ঘটনায় বেশ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ।আহত বেশ কয়েকজন।মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছেন ওই বন্দুকবাজও।

 আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুকবাজের হানা, মৃ*ত মেয়র সহ ১৮
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়ালমার্টের বিপণিতে ঢুকেছিল ওই বন্দুকবাজ। ঢুকেই গুলি চালাতে শুরু করে সে। পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা কিছু বুঝে ওঠার আগেই দৌড়োদৌড়ি শুরু করেন বিপণীর ভিতরে থাকা আতঙ্কিত মানুষজন। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, প্রাথমিক তদন্তে এক জন বন্দুকবাজের উপস্থিতির কথা জানা গেছে। অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সঙ্গে ওই ঘাতককে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে তার প্রকৃত পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।

প্রসঙ্গত, গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত ৫ জনের মৃত্যুর হয়। গুলিবিদ্ধ হন ১৮ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের হামলা হল আমেরিকায়।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...