Friday, April 24, 2026

পুরুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, আহত ৩৪ পড়ুয়া

Date:

Share post:

বুধবার দুপুরে পুরুলিয়ার (Purulia) বান্দোয়ানের ভালোপাহাড় (Bhalopahar)এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস (School Bus)। মাঝরাস্তায় বাস স্কুল বাস উল্টে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ,উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। কমপক্ষে ৩৪ জন পড়ুয়া (Student)আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

বুধবার ভালোপাহাড় এলাকার কুচিয়ার (Kuchia)রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বেসরকারি স্কুল বাস (Private school bus)। দুর্ঘটনার (Accident)মুহূর্তেই বাসটি ৯০ ডিগ্রি কাত হয়ে বাঁদিকে হেলে যায়। বাসের ভিতরেই আটকে পড়েন পড়ুয়ারা। প্রাথমিকভাবে পড়ুয়াদের উদ্ধার করতে হাত লাগান এলাকার মানুষ। খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় বান্দোয়ান ব্লক (Bandoyan Block)এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (primary health center)নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে আহত শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি বাসের গতি স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎই বাসের সামনে একজন সাইকেল আরোহী চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...