Friday, April 3, 2026

কার নির্দেশে শূন্যপদে ‘অযোগ্যদের’ নিয়োগের জন্য আবেদন? জানতে CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ফের CBI তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। “কার নির্দেশে অযোগ্যদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?” এই প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিল।

শূন্যপদে প্রথমে যাঁদের চাকরি বাতিল হয়, তাঁদের পরিবারের কথা ভেবে পুর্নবহালের আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) তীব্র সমালোচনার পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে কমিশন। সেই মামলাতেই এদিন অযোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের আবেদন প্রত্যাহার করার অনুমতি চায় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সব দিক খতিয়ে না দেখে আবেদনপত্র প্রত্যাহার করার অনুমতি দিতে চাননি বিচারপতি। কমিশনের আইনজীবীদের কাছে বিচাপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, কার নির্দেশে এই আবেদন করা হয়? কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? যার উত্তর না পেয়ে সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “এটা একটা সংগঠিত অপরাধ, যোগ্যরা রাস্তায় ঘুরছে, অযোগ্যদের নিয়োগ!” তদন্ত করে সিবিআইকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর মতে, কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে, শূন্যপদে অবৈধদের চাকরির জন্য আবেদন, এটা বেনামি আবেদন বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি। বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেন তিনি। শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাহলে তিনিও স্বাগত- মন্তব্য বিচারপতির।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...