Thursday, May 14, 2026

“বিমানদা কেমন আছেন?” মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সৌজন্য বজায় রাজ্যপালের শপথেও

Date:

Share post:

বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে ড. সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মন্ত্রিসভার সদস্যরা। বিধানসভায় প্রতিনিধি থাকলেও আমন্ত্রিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় সারিতে বসে বিমান। ভিড়ের মধ্যে আচমকাই তাঁকে দেখে প্রায় ছুটে যান। “বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।” বামফ্রন্ট চেয়ারম্যানের হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মমতা। এরপর বেশ কিছুক্ষণ কতা বলে তাঁর সঙ্গে। রাজভবনে তখন রাজনৈতিক সৌজন্যের কোলাজ।

রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুর পাশাপাশি ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও (Gopalkrisna Gandhi)। রাজ্যপাল হাত নেড়ে বিমান বসুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। আসন থেকে উঠে গিয়ে বর্ষীয়ান সিপিআইএম নেতার সঙ্গে কথা বলেন প্রাক্তন রাজ্যপাল। রাজভবন থেকে বেরনোর মুখে বিমান বসু জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সুস্থতাও কামনা করেছেন। বারবারই তৃণমূল (TMC) নেত্রী বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তাই বলে সৌজন্যের অভাব থাকবে কেন! সেটা বাংলার সংস্কৃতি নয়। মমতা নিজেও সবসময় সেই সৌজন্যে বজায় রাখেন। এদিনও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুন- Entertainment: প্রিয়াঙ্কা – নিকের বাড়িতে হাজির টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...