Thursday, May 14, 2026

রাজ্যের লাগাতার দাবি, বাংলাকে আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Date:

Share post:

বকেয়া প্রাপ্য আদায়ের দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) থেকে শুরু করে রাজ্যের শাসকদলের নেতৃত্ব বারবার কেন্দ্রের কাছে প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য বলেছেন। অবশেষে সুখবর এল লক্ষ্মীবারে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮২০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র (Centre)। কেন্দ্রীয় সরকারের তরফে এদিন রাজ্যকে চিঠি দিয়ে এবিষয়ে জানানো হয়েছে।

৮ মাস বন্ধ থাকার পর এই প্রকল্পের টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশের পর রাজ্য স্তরে কিছু কেন্দ্রীয় প্রকল্পে টাকা বরাদ্দ করার কথা। সেই অনুযায়ী গ্রামীণ আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১১ লক্ষ বাড়ির জন্য এই টাকা বরাদ্দ করা হবে। এর মধ্যে ৮২০০ কোটি টাকা দিল কেন্দ্র। বাকি টাকা দেবে রাজ্য। নিয়মানুযায়ী, গ্রামীণ আবাস যোজনা খাতে ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র। বাকি ৪০ শতাংশ খরচ রাজ্যের। তবে প্রশাসনিক খরচ মিলিয়ে রাজ্যের আরও প্রায় ১০ শতাংশ টাকা খরচ হয়ে যায় বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্যের প্রাপ্য আদায়ের পথে প্রধান বাধা বঙ্গ বিজেপি। রাজ্যের বিরুদ্ধে চিঠি লিখে বকেয়া আটকানোর সুপারিশ করেন গেরুয়া শিবিরের নেতৃত্বই। প্রকল্পের টাকা বন্ধ করা নিয়ে বুধবারও সরব হন মুখ্যমন্ত্রী। মানুষের উন্নয়নের পথে বাধা দিয়ে এই ধরনের রাজনীতির নিন্দা করে বহুবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মমতা। ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের হওয়ার কথা। বাংলার দাবি নিয়ে সেই বৈঠকে সওয়াল করার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও তাঁর দফতরের সচিব উল্গানাথন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। তার পরই জট কাটতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার আগেই গ্রামীণ আবাস প্রকল্পে ৮২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানাল কেন্দ্র।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...