Tuesday, April 28, 2026

বিরোধীরা এলে খুশি হতাম: বিধানসভার স্মারক ভবন উদ্বোধনে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভার স্মারক ভবন উদ্বোধনে সব রাজনৈতিক দলকে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “এই অনুষ্ঠানে সকলে এসেছেন। বিরোধী দলনেতা বা বিরোধী দলের বিধায়করা এলে খুশি হতাম।”

অনুষ্ঠানে একটি তথ্যচিত্র দেখানো হয় অল্প সময়ের মধ্যে সেটি তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী বিধানসভার সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁর পরামর্শ, “এখানে সবই আছে তথ্যচিত্রে। শুধু প্রথম যিনি রাজ্যপাল হিসেবে বিধানসভায় ভাষণ দিয়েছিলেন সেটা থাকলে ভালো হত।” এখানে সব কিছু ডিজিটাল পদ্ধতিতে হবে। বিধানসভা ও কলকাতার ইতিহাস ডিজিটাইজ করে রাখা হোক- নির্দেশ মমতার।

এর পাশাপাশি বিধায়ক, সাংবাদিক, বিধানসভার কর্মী, যাঁরা এটা বানিয়েছেন তাঁদের একটা প্ল্যাটিনাম জুবিলি স্মারক দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ফিল্ম ফেস্টিভ্যালে সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হোক।

কিছুদিন আগেই মৃত্যু হয়েছে বিধানসভার কর্মী রিনার। তিনি যেখানে কাজ করতেন বিধানসভায় সেই জায়গায় তাঁর ছবি লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ও যেখানে চা বানাতো সেখানে আমি ছবি লাগিয়েছি। এভাবে আমরা সবাইকে যেন মনে রাখি।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান ফেস্টিভলে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আরও বিশিষ্ট আসবেন বলে জানান তিনি। ফিল্ম ফেস্টিভ্যালে সব দলের সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ জানানোর জন্য রাজ চক্রবর্তীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

“ধর্মীয় পরিচয় জানতে চেয়ে” হামলা! মহারাষ্ট্রে ধৃতের সঙ্গে ISIS যোগের অভিযোগ

মহারাষ্ট্রের (Maharashtra  incident) মিরা রোডে পহেলগামের ধাঁচে এক নৃশংস হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় পরিচয় জানতে...

বাংলায় এসে হুমকি-সংস্কৃতির চালু গেরুয়া শিবিরের! মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট বিজেপি মুখপাত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

ভোটের আগে বাংলায় এসে হুমকি সংস্কৃতির চালু করছেন যোগীরাজ্যের পুলিশ। তাঁর ভিডিও পোস্ট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...

স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট, অবশেষে অন্তর্ধান রহস্যে মুখ খুললেন উৎসব! 

টলিউডের পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsab Mukherjee) নিখোঁজ হয়ে যাওয়া থেকে হদিশ মেলা পর্যন্ত সবটাই বড় রহস্যজনক।ব্যাংকের কাজে বেরিয়ে...

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...