Wednesday, May 13, 2026

কাতারে স্টেডিয়াম পরিষ্কার করে নজির গড়লেন জাপানের সমর্থকরা

Date:

Share post:

কাতারে বসেছে চলছে বিশ্বকাপ ফুটবলের  লড়াই। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। এবারের বিশ্বকাপে জার্মানির মতো দল হেরে গিয়েছে জাপানের কাছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমী দর্শকের কাছে এই ঘটনা নিতান্তই বড় ধাক্কা। বুধবার জার্মানিকে জাপান ২-১ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই জাপান জিতে যাবার পর উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকরা, কিন্তু তার মধ্যেও তাঁরা নিজেদের কাজ করতে ভুললেন না।

একদিকে যেমন তাঁরা স্টেডিয়ামে থেকে দলের জন্য গলা ফাটালেন, সেরকমই বুধবার খেলা শেষ হওয়ার পর অন্যান্যরা যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন সেসময় জাপান সমর্থকরা ব্যস্ত রইলেন স্টেডিয়াম পরিষ্কার করার কাজে। স্টেডিয়ামের যত্রতত্র যাবতীয় জঞ্জাল যেগুলি পড়েছিল, সেগুলি তাঁরা তুলে স্টেডিয়াম পরিষ্কার করে তারপর বাইরে যায়। খুব স্বাভাবিকভাবেই জাপান সমর্থকদের এই উদ্যোগ নজর কেড়েছে সারা বিশ্ববাসীর। প্রশংসায় ভেসে যাচ্ছেন তাঁরা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছেন জাপান সমর্থকরা।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...