Wednesday, May 20, 2026

North 24 Parganas: নৈহাটিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার !

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) বিরোধী অভিযানের নামে তুলকালাম কান্ড বিজেপির (BJP)। নৈহাটিতে(Naihati) বিজেপির পুরসভা অভিযান (Municipal campaign) ঘিরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। নৈহাটি পুরসভার (Naihati municipality) সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ভারতীয় জনতা পার্টির (BJP)। বিজেপি কর্মীরা তাঁদের উপরে হামলার অভিযোগ করলেও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বলে জানিয়েছে তৃণমূল । এক বিজেপি মহিলা কর্মী এই ঘটনার জেরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ডেঙ্গি নিয়ে একদিকে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পরিস্থিতির সামাল দিতে জরুরি বৈঠকও করেছেন মুখ্যসচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী (CM)স্বয়ং। তারপরেও বারবার ডেঙ্গি বিরোধী অভিযানের নামে বিশৃংখলা তৈরি চেষ্টা করছে বিজেপি। নৈহাটিতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিজেপির পুরসভা অভিযানে এবার ঝরল রক্ত। বিজেপির মহিলা কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস হামলা করেছে বলে গেরুয়া শিবির অভিযোগ করলেও, সাধারণ মানুষ জবাব দিয়েছেন বলেই পাল্টা দাবি ঘাসফুলের।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...