Thursday, May 14, 2026

রাজধানীতে বাঙালি সাইকেল আরোহীকে পিষে দিল ভিআইপি প্লেট লাগানো বিএমডব্লিউ

Date:

Share post:

ভিআইপি প্লেট লাগানো বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাঙালি সাইকেল আরোহীর। রবিবার দিল্লির মহিপালপুর উড়ালপুলের কাছে ঘটনাটি ঘটেছে। নিহত সাইকেল আরোহীর নাম শুভেন্দু চট্টোপাধ্যায়(৫০)।তিনি গুরুগ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:বিহারে পুণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া ট্রাক, নিহত ১২, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

পুলিশ সূত্রে খবর, বিএমডব্লিউ গাড়িটিতে ‘প্রেসিডেন্ট ফিনান্স কমিটি, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড’-এর স্টিকার লাগানো ছিল। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও মৃত্যুর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

গাড়ির টায়ার ফেটে গিয়েছিল। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি, বলে দাবি গাড়ির চালকের । দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে তিনি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এরপরই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...