Sunday, May 3, 2026

ভারতে যারা বসবাস করেন তারা সকলেই হিন্দু: মোহন ভগবত

Date:

Share post:

ভারতে যারা বসবাস করেন অতীতে তারা সকলে হিন্দু (Hindu)ছিলেন। ফলে আজও সকলেই হিন্দু। সম্প্রতি বিহারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত(Mohan Bhagwat)। আরএসএস(RSS) প্রধানের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

দু’দিনের সফরে বিহারে এসেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। সোমবার দ্বারভাঙা জেলায় এক যোগাসন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ভগবত বলেন, “বর্তমানে দেশের মানুষের যে ধর্মই থাক তাদের পূর্বপুরুষ সকলেই হিন্দু ছিলেন। ফলে তারা আজও হিন্দু আছেন।” এরপর তিনি বলেন, “সঙ্ঘের স্বপ্ন দেশের প্রতিটি মানুষকে একত্রিত করা। আরএসএসের সাথে যুক্ত ব্যক্তিদের একটি পরিচয় রয়েছে যা একটি স্বতন্ত্র ব্যান্ড (আরএসএস ব্যান্ড) এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা আমাদের দেশকে এমনভাবে গড়তে চাই যাতে ওই ব্যান্ডের প্রয়োজন না হয়। আমি দেশের মানুষকেও বলতে চাই, তারা যেন কারো বক্তব্যে প্রভাবিত না হয়। আপনাদের পরিস্থিতি মূল্যায়ন করা উচিত এবং তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত।”

সংঘ প্রধানের এই সভা প্রসঙ্গে নিতিশ কুমার সরকারের প্রাক্তন মন্ত্রী জিবেশ মিশ্র বলেন, “মোহন ভগবতের আগমনে দেশের উন্নতি সাধন হবে। মিশ্র আরো বলেন, ভাগবত যেভাবে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন, তাতে বিপুল সংখ্যক মানুষ আরএসএস-এ যোগ দেবেন। দেশে আরএসএসের শক্তি আরও বাড়বে, সংগঠন আরও বিস্তৃত হবে।”

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...