Friday, June 12, 2026

বিশ্বকাপ শুরু হতেই বেটিংয়ের রমরমা, শহরের একটি হোটেল থেকে ধৃত ৫

Date:

Share post:

বিশ্বকাপ ফুটবল শুরু হতেই কলকাতায় বুকে সক্রিয় বেটিং চক্রের রমরমা। গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। এই ঘটনায় লালবাজারের গুন্ডাদমন শাখা মধ্য কলকাতার একটি হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ইলিয়ট রোডের ওই হোটেলে ঘরভাড়া নিয়েছিল ৫ যুবক। তারা বেশিরভাগ সময় থাকত ঘরবন্দি। গোপন সূত্রে এই খবর পেয়েই অভিযানে যায় লালবাজারের গুন্ডাদমন শাখা। হাতেনাতে ধরা হয় বুকিদের। হোটেলের ঘরে বড় টিভিতে বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালীন মোবাইল অ্যাপে বেটিং চক্র চালাচ্ছিল ৫ জন।

বাজি জিতলে সরাসরি অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন হয় এক্ষেত্রে। ধৃতরা বুকির কাজ করছিল। অন্যান্য জায়গা থেকে তাদের মোবাইল অ্যাপে টাকা ঢুকছিল। যেহেতু কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তাই ধৃতদের দুবাই যোগ উড়িয়ে দিচ্ছে না লালবাজার। ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশ।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...