Saturday, June 13, 2026

বিধানসভায় স্পিকারের কাছে “ধমক” খেলেন হুমায়ুন কবীর! কিন্তু কেন?

Date:

Share post:

এবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অধিবেশন চলাকালীন “গল্প করা” ও কথা বলার জন্য তাঁকে ধমক দেন স্পিকার। নিজের আসন ছেড়ে অন্য জায়গায় গিয়ে কথা বলছিলেন তিনি। যা স্পিকারের নজরে এড়ায়নি।

আজ, মঙ্গলবার শীতকালীন অধিবেশন চলাকালীন বিধানসভায় নিজের জায়গা ছেড়ে ফিরহাদ হাকিমের আসনের কাছে গিয়ে কথা বলছিলেন হুমায়ুন কবীর। ফিরহাদ হাকিমের কাছে এসে পিছন ফিরে কথা বলছিলেন তিনি। দীর্ঘক্ষণ হাউজের দিকে পিছন ফিরে কথা বলতে ব্যস্ত থাকার জন্যই ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। ধমক দেন হুমায়ুন কবীরকে। তখনই তিনি নিজের আসনে গিয়ে বসে পড়েন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে দিল্লিতে তলব করেছে ইডি। তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে তাদের হাতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।। যেখানে মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকাকালীন হুমায়ুন কবীর ওইসব বিষয়ে ঠিক কী কী জানতেন, সেটা জানতেই এই তলব বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...