Sunday, May 17, 2026

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বিশেষ স্থানে বাংলাদেশ: দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা : ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ একটি বিশেষ স্থান দখল করে আছে বলে মন্তব্য করলেন সেদেশের  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী দিনগুলোতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার ওপরও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:বাংলাদেশে ফের বাড়ল সোয়াবিন তেল ও চিনির দাম, গুরুবারে কার্যকর নয়া দাম

সোমবার ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। মুর্মু বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ এবং অভিন্ন ত্যাগের মাধ্যমে এ অনন্য বন্ধন গড়ে উঠেছে।

নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ঢাকায় ভারতের ব্যাপক ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বছর যৌথভাবে উদযাপন করার কথা স্মরণ করেন।

তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে গভীর রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে এবং পরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করেন।

বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার পরিচয়পত্র পেশ করার সুযোগ লাভের জন্য ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...