Saturday, March 14, 2026

রক্তদান শিবিরকে কেন্দ্র করে TMCP-SFI সংঘর্ষ কুলটি কলেজে

Date:

Share post:

রক্তদান শিবিরকে(Blood Donation Camp) কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ(TMCP) ও এসএফআইয়ের(SFI) সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কুলটি কলেজ(Kulti College)। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এসএফআইয়ের তরফে কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তৃণমূলকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বামেদের সঙ্গে বচসা বাধে তৃণমূল ছাত্র পরিষদের। ক্রমেই তা হাতাহাতির রূপ নেয়। ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন।

এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বামেরা। যদিও ছাত্রপরিষদের তরফে জানানো হয়েছে, ছাত্র ইউনিয়নকে না জানিয়ে রক্তদানের আয়োজন করা হয়েছিল। কলেজ ক্যাম্পাসে এই ভাবে অনুষ্ঠান করা যায় না। উলটে ওই অনুষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে কুমন্তব্য করা হচ্ছিল। তবে কাউকে মারধর করা হয়নি।
যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ভুল বোঝাবুঝিতে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পরে সমস্ত সমস্যা মিটে গেছে। এদিকে এই অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছয় কুলটি থানার পুলিশ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। খবর পেয়ে বিকেলে কুলটি থানায় হাজির হন ডিওয়াইএফআইয়ের রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশকে তাঁদের খুঁজে বের করতে হবে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...