Saturday, March 14, 2026

ছাত্র মৃ*ত্যুর ঘটনায় উত্তাল বরানগর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Date:

Share post:

বরানগরের (Baranagar) বনহুগলিতে প্রতিবন্ধীদের হাসপাতালের ছাত্র ছিলেন প্রিয়রঞ্জন (Priyaranjan)। তাঁর পরিবার দাবি করেছেন যে দীর্ঘদিন ধরেই ব়্যাগিংয়ের শিকার হচ্ছিলেন ওই পড়ুয়া। মঙ্গলবার ওই কলেজে নবীনবরণ (Freshers Welcome) হওয়ার কথা ছিল। ফলে সোমবার গভীর রাত পর্যন্ত চলে রিহার্সাল। তারপর হস্টেলে নিজের ঘরে চলে যান প্রিয়রঞ্জন। কিছুক্ষণ পর তাঁর রুমমেটরা ঘরে গিয়ে দেখেন দরজা বন্ধ। এরপর বহু ডাকাডাকি করলেও সাড়া মেলেনি।তারপরই দরজা ভেঙে উদ্ধার হয় পড়ুয়ার ঝুলন্ত দেহ। এরপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁর বন্ধুরা।

মোট ৯ জনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন মৃ*তের দাদা। পরিবারের তরফ থেকে অ্যান্টি ব়্যাগিং সেলেও (Anti Ragging cell)জানান হয়েছিল বলে জানা যাচ্ছে। বরানগর থানায় (Baranagar Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তাতে কলেজের ২ সিনিয়রের নাম রয়েছে বলে পরিবার সূত্রে খবর। মৃতের পরিবার বলছে যে প্রিয়রঞ্জনকে আত্মহ*ত্যায় প্ররোচনার দেওয়া হয়েছিল। তদন্তে নেমেছে পুলিশ। ছাত্র মৃ*ত্যুর ঘটনায় ইতিমধ্যেই হোস্টেল ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...