Wednesday, June 3, 2026

উধাও শীতের আমেজ! নভেম্বরের শেষে অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ

Date:

Share post:

শীতের শিরশিরানি ভালোই উপভোগ করছিলেন রাজ্যবাসী। কিন্তু আচমকাই তাল কাটল। মঙ্গলবার রাত থেকেই উধাও শীতের আমেজ। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।মঙ্গলবারের পর বুধবারও তাপমাত্রার পারদ বেশ অনেকটাই বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২১/৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর থেকে ফের তাপমাত্রার পারদ পতন হবে।

আরও পড়ুন:অব্যাহত পারদের ওঠানামা! শীঘ্রই তিলোত্তমায় জাঁকিয়ে শীত

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, গত ২৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৮ নভেম্বর ছিল ১৭ ডিগ্রিতে। ২৯ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপর একলাফে ৩০ নভেম্বর তা বেড়ে দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আরও দু’দিন তাপমাত্রা এভাবেই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার সকাল থেকেই তিলোত্তমায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আর্দ্রতার পরিমাণও। দিনের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৯০ শতাংশের আশেপাশে। যা নভেম্বরের শেষ সপ্তাহে কার্যত বিরল।

তবে শীতপ্রেমীদের চিন্তার কারণ নেই। শীঘ্রই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা অনেকটাই কমবে। শুরু হবে শীতের ইনিংস।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...