Tuesday, June 23, 2026

পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল তালিবান!

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল তালিবান!এ বার পাকিস্তান সরকার এবং সেনার বিরুদ্ধে লড়াই শুরু করতে চলেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাক তালিবান গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে, তরফে সংঘর্ষবিরতিতে তারা ইতি টানছে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশ-সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

বুধবার সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির দায়িত্ব নেবেন। তার আগে পাক তালিবানের এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞরা।
সেপ্টেম্বরের গোড়ায় জেনারেল বাজওয়া ২৫০ নম্বর কোরের কমান্ডার এবং অন্য অফিসারদের সঙ্গে বৈঠকে খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে নতুন করে সন্ত্রাস দমন অভিযান শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তার পরেই শুরু হয় ‘অপারেশন’। এই পরিস্থিতিতে পাক তালিবানের ‘যুদ্ধ’ ঘোষণায় আফগান সীমান্তের পাশাপাশি সে দেশের বড় শহরগুলিতে নাশকতার আশঙ্কা থাকছে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...