Monday, March 16, 2026

উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, আহত কমপক্ষে ১৫

Date:

Share post:

ফের উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৬ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত পক্ষে ১৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাহারাইচের টাপ্পে সিপাহ এলাকায়।

আরও পড়ুন:যোগীরাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬

জানা গিয়েছে, আজ বুধবার ভোরের দিকে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে এসে দেখেন একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

অন্যদিকে, পুলিশ এসে পৌঁছানোর আগেই উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...