Thursday, May 14, 2026

দক্ষ প্রশাসকের হাতে স্টিয়ারিং, ইছামতিতে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জেলা সফরে গিয়ে জনসংযোগের উপরেই সবচেয়ে বেশি জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুন্দরবন (Sunderbon) সফরেও কখনও গ্রামের বাড়ির দাওয়ায় বসে ভাত খেয়ে, কখন লঞ্চ চালালেন তিনি। সফরের দ্বিতীয় দিনে ইছামতীতে লঞ্চ চালান মমতা। দক্ষ প্রশাসকের হাতে ধরা ছিল স্টিয়ারিং।

সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে ইছামতীতে লঞ্চে চেপে উপকূল এলাকা পরিদর্শন শুরু করেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের নিয়ে লঞ্চ ছাড়ে। চালকের কেবিনে গিয়ে লঞ্চ চালানোর ইচ্ছাপ্রকাশ করেন মমতা। এরপরেই প্রশাসন চালানোর দক্ষতায় হাত রাখেন স্টিয়ারিং-এ। পেশাদার চালকের মতো চাকা ঘুরিয়ে লঞ্চ চালান মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের স্টিয়ারিং (Steering) ধরা হাতে লঞ্চে চালানো দেখতে চালকের কেবিনে চলে যান সরকারি আমলারাও।

বরাবরই বিভিন্ন রকম কাজে উৎসাহ দেখান মুখ্যমন্ত্রী। জেলাসফরে গিয়ে পথের ধারে গাড়ি থামিয়ে চায়ের দোকানে চা বানিয়েছেন, কখনও মোমো গড়েছেন, চপ ভেজেছেন, ফুচকা খাইয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটপ্রচারে বেরিয়ে স্কুটিও চালান তিনি। এবার লঞ্চ চালিয়ে সবাইকে চমকে দিলেন মমতা।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...