Thursday, May 21, 2026

সাইকেলে চেপে গ্যাস সিলিন্ডার নিয়ে ভোট দিতে গেলেন গুজরাতের কংগ্রেস বিধায়ক!

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচন। দু’দফায় রাজ্যের ১৮২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আজ, বৃহস্পতিবার গুজরাতে চলছে প্রথম দফার ভোট। কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের ১৯ জেলার ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা ৮ ডিসেম্বর।

মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম বাড়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্যে জেরবার আমজনতা। মোদির আচ্ছে দিনের ফানুস দেখতে পায়নি দেশের নাগরিকরা। বিরোধীদের হাতে সেই মূল্যবৃদ্ধিই হাতিয়ার। প্রথম দফা ভোটে এক নজরকাড়া ঘটনার সাক্ষী থাকল গুজরাত। কংগ্রেসের অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য।

গুজরাতে যে ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ, তার মধ্যে অন্যতম আমরেলী। এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক পরেশ ধনানী। এবার তিনি কংগ্রেস প্রার্থী। এদিন নিজের বুথে ভোট দিতে যাওয়ার সময় সাইকেলে সওয়ার হলেন। সঙ্গে তাঁর সাইকেলে বেঁধে রেখেছিলেন একটি গ্যাস সিলিন্ডার। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মোদি জমানায় গ্যাসের সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে হাজারের ঘরে। যার বিরুদ্ধে এটা প্রতীকি প্রতিবাদ বলে জানিয়েছেন পরেশ ধনানী। তিনি জানিয়েছেন, “বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাতে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এ বার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।”

 

 

Related articles

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...