Saturday, June 20, 2026

দেশকে পথ দেখাবে বাংলা: প্রথম ভাষণে রাজ্যের প্রশংসা রাজ্যপালের মুখে

Date:

Share post:

রাজ্যপাল(Govornor) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বাংলার ভূয়সী প্রশংসা করলেন সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের(Nilratan Sarkar Medical College) ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস(History of West Bengal) নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ বোস বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” একইসঙ্গে তিনি বলেন, তরুন প্রজন্মের হাত ধরে বাংলা আরও উন্নতি ও গৌরবের শিখরে পৌঁছে যাবে। করোনাকালে স্বাস্থ্যকর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইতিহাসও। তিনি জানান, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নবজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...