Saturday, June 20, 2026

নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি পেলে, জানালেন কন‍্যা কেলি ন্যাসিমেন্টো

Date:

Share post:

সুস্থ আছেন পেলে। বুধবার রাতে এমনটাই জানালে পেলের কন‍্যা কেলি ন্যাসিমেন্টো। ভয় পাওয়া কোন বিষয় নেই বলে জানান তিনি। মঙ্গলবার হাসপাতালে ভর্তি করান হয় ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঠিকমতো খেতে পারছেন না ফুটবল সম্রাট। রয়েছে হৃদরোগের সমস্যা এবং শরীর ফুলে রয়েছে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি। এরপরই পেলের অনুরাগীরা চিন্তিত হয়ে পরেন। তবে দিনের শেষে পেলের কন‍্যা কেলি ন্যাসিমেন্টোর কথায় স্বস্তিতে পেলের অনুরাগীরা।

পেলে-র কন্যা কেলি ন্যাসিমেন্টো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বন্ধুরা কেমন আছেন? প্রচারমাধ্যমের লোকজন থেকে শুরু করে বাবা-র অনেক ভক্তরা ওঁর শারীরিক অবস্থার খবর জানতে চাইছেন। বাবা ওঁর নিয়মিত চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। অহেতুক চিন্তা করবেন না। আমার কয়েকজন ভাই-বোন এখন সেখানেই আছে। আমি বাবার সঙ্গে নতুন বছরের কয়েকটা ছবি অবশ্যই পোস্ট করব।’

গত কয়েক দিন ধরে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে, তার সঙ্গে রয়েছেন স্ত্রী মারশিয়া। বেশ কিছুদিন ধরেই কেমোথেরাপি দেওয়া যায়নি তাকে। এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। কিংবদন্তি কোলন ক্যান্সারে আক্রান্ত। ২০২১ সালের সেপ্টেম্বরের তার কোলন থেকে একটি টিউমার সরানো হয় তারপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসার জন্যই হাসপাতালে যেতেন। গত কয়েক দিন ধরে শরীরে অস্বস্তি হচ্ছিল পেলের। নিজে হাতে খেতেও পারছিলেন না তিনি। সোমবার রাতে বাড়াবাড়ি হওয়ায় মঙ্গলবার ভর্তি করানো হয় তাঁকে।

আরও পড়ুন:ক‍্যামেরুন ম‍্যাচে দল বদল, রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করতে চান তিতে

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...