Wednesday, June 24, 2026

মারাদোনার বাড়িতে বসে মেসিদের ম‍্যাচ দেখল আর্জেন্তাইন সমর্থকরা

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার বাড়িতে আর্জেন্তিনা বনাম পোল্যান্ডের ম‍্যাচ দেখতে হাজির হয়েছিল আর্জেন্তাইন অসংখ্য সমর্থক। এক সময়ে যে বাড়ি আর্জেন্তিনা দেশের মন্দির হিসেবে বিবেচিত হত, সেই মন্দিরেই চলল অ‍্যালকাহল-বারবিকিউ নিয়ে চরম উল্লাস।

আর্জেন্তিনা জাতীয় ফুটবল দলকে নিয়ে সমর্থকদের আবেগ দেখার মত। বুধবার রাতে ছিল মেসিদের ছিল ডু অর ডাই ম‍্যাচ। আর সেই ম‍্যাচ দেখতে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার বাড়িতে হাজির হয়েছিল অসংখ্য সমর্থক।

মারাদোনার আইকনিক ভিলা, যার নাম ভিলা ডেভোটো, সেটি অধিগ্রহণ করেছেন নয়া মালিকপক্ষ। এবং বুধবার আর্জেন্তিনা বনাম পোল্যান্ড ম্যাচ দেখার জন্য সর্বসাধারণের জন্য সেই ভিলার দরজা খুলে দিয়েছিল নয়া মালিকপক্ষ। জানা যাচ্ছে, প্রায় ৮০ কিলো মাংস কিনে আনা হয়েছিল সাধারণ মানুষের জন্য। এছাড়া বিভিন্ন ধরণের পানীয়, যার মধ্যে ছিল অ‍্যালকাহল, যা প্রদান করা হয়েছে সাধারণ মানুষের জন্য। ভিলায় থাকা সুইমিং পুলে স্নান সারছেন সকলে। আর বড় টিভি স্ক্রিন লাগিয়ে সেখানে খেলা দেখছেন মানুষজন।

১৯৮১ সালে যখন আর্জেন্তিনোস জুনিয়র্স থেকে বোকা জুনিয়র্সে সই করেন মারাদোনা, তখন এই ভিলা কিনেছিলেন মারাদোনা। কিন্তু দিয়েগোর মৃত্যুর পর নিলামে ওঠে এই ভিলা।

আরও পড়ুন:লেওয়ানডস্কির সঙ্গে এ কেমন সৌজন্যতা? মেসির ব‍্যবহারে প্রশ্ন ফুটবল মহলে

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...