Saturday, May 16, 2026

প্রাথমিকে টেটের অ্যাডমিট কার্ড প্রকাশ পর্ষদের, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এর  জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুটি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট দুটি হল,
www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org

১১ই ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। শেষবার টেট নেওয়া হয়েছিল গত বছরের ৩১শে জানুয়ারি।প্রাথমিকে শিক্ষক নিয়োগের বয়সের সীমা হল ৪০ বছর। তবে এবার টেটে বসার কোনও বয়সসীমা রাখা হয়নি। এবারের পরীক্ষা পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের ওপর ৩০ নম্বরের প্রশ্ন থাকছে। এর মধ্যে শিশুদের পড়ানোর উপরে প্রশ্ন থাকবে ১৫ নম্বরের এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকছে ১৫ নম্বরের।

আরও পড়ুন- প্রতিশ্রুতি মতো বুধবার হিঙ্গলগঞ্জে ১৫ হাজার বস্ত্র ও অন্যান্য পরিষেবা প্রদান হল সফলভাবে 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...