Thursday, June 11, 2026

মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকোর বক্সার

Date:

Share post:

বিশ্বকাপে মেক্সিকো ম‍্যাচের মেক্সিকোর জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছিল আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে। মেসির বিরুদ্ধে অভিযোগ ওঠে ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরে ফিরে মেসি নাকি লাথি মেরেছেন মেক্সিকোর পতাকা বা জার্সিতে। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর ছবি ভাইরাল হতেই মেসিকে সরাসরি হুমকি দিয়েছিলেন মেক্সিকোর বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ। আর এবার ক্ষমা চাইলেন তিন।

এদিন সাউলো কানালো আলভারেজ টুইটারে লেখেন,” গত কয়েক দিন আমি বেশিই রেগে গিয়েছিলাম। উত্তেজনায় মাথা ঠিক ছিল না। দেশের প্রতি আমার ভালবাসা এবং আবেগের কারণেই আমি এমন কাজ করে ফেলেছিলাম। মেসি এবং সমস্ত আর্জেন্তিনার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। প্রতি মদিন আমরা নতুন কিছু শিখি। এটা আমার শেখার দিন ছিল। আর্জেন্তিনার জন্য শুভেচ্ছা রইল। শেষ দিন পর্যন্ত মেক্সিকোকে সমর্থন করে যাব।”

এরপরই এই বিষয়ে মুখ খোলেন মেসি। তিনি বলেন,” একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। সাজঘরে কিছু ঘটনা ঘটেছিল। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি মেক্সিকোর জার্সি বা সে দেশের কাউকে অসম্মান করিনি।”

আরও পড়ুন:পেনাল্টি নষ্টের পর দলকে বিশেষ বার্তা দেন মেসি, জানালেন অ্যালিস্টার

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...