Sunday, June 7, 2026

Entertainment: ডেঙ্গি থেকে সেরে উঠেই বাংলা বনাম ইংরেজি মিডিয়ামের লড়াই তিয়াশার

Date:

Share post:

সব বাধা কাটিয়ে স্বমহিমায় ফিরেছে বাংলা টেলি ইন্ডাস্ট্রি (Tele Industry)। একাধিক নতুন ভাবনা নিয়ে তৈরি হচ্ছে সিরিয়াল। আর সেখানেই ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। জুটি বাঁধছেন কৃষ্ণকলির নায়ক নীলের (Neel Bhattacharya) সঙ্গে। তবে এবার লড়াই ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়ামের মধ্যে। আজকালকার দিনে অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে সবসময় ব্যস্ত থাকেন কোন স্কুলে পড়াবেন তাই নিয়ে। সেই ভাবনা মাথায় নিয়ে বাংলা আর ইংরেজি মাধ্যমের টানাপড়েনের গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। কিন্তু সিরিয়ালের শুটিং শুরু হতে না হতেই মাথায় হাত , নায়িকা ডেঙ্গিতে আক্রান্ত হন। তারপর সেই লড়াই জয় করেই অন স্ক্রিন লড়াই শুরু অভিনেত্রী তিয়াশা লেপচার (Tiyasha Lepcha)।

সদ্য ডেঙ্গি থেকে সেরে উঠেই শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে নতুন মেগার শুটিং। তার কিছু দিন যেতে না যেতেই জ্বর, তার পর পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গি। নায়িকা বলছেন যেহেতু সম্প্রচারের দিন তখনও ঠিক হয়নি তাই ১৩দিনের ছুটি পাওয়া গেছিল। সুস্থ হয়েই শুটিং শুরু। টানা চার বছর শ্যামা চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন তিয়াসা। তার পর আট মাসের বিরতি। আবার নীল ভট্টাচার্যের সঙ্গে কাজ। পুরনো জুটিকে নতুন ভাবে দেখতে চলেছেন দর্শক। খুব স্বাভাবিক ভাবেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...