Sunday, April 26, 2026

পিছু ছাড়ছে না বিতর্ক! ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে নোরা

Date:

Share post:

সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) দু’দিন আগেই গ্রেফতার (Arrest) হয়েছেন অভিযুক্ত প্রাক্তন টেলিভিশন সঞ্চালক পিঙ্কি ইরানি (Pinki Irani)। এর মাঝেই ফের জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য ডাক পড়ল নোরা ফতেহির (Nora Fatehi)। শুক্রবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)-এর দফতরে হাজিরা দিলেন বলিউড তারকা। তবে এই প্রথম নয়, ৩০ বছর বয়সী অভিনেত্রীকে এর আগেও একাধিকবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রতিবারই তদন্তে সহযোগিতা করেছেন নোরা।

এদিকে সুকেশ মামলাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত দিল্লির রাজনীতি। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে আপ এবং বিজেপির (AAP-BJP) মধ্যে শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি খেলা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ইডির জেরার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী। সেইসময় তদন্তকারীদের নোরা জানিয়েছিলেন, ওই ইভেন্ট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। এদিকে নোরা সুকেশের থেকে বেশ কিছু উপহার নিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু উপহার দেওয়া প্রসঙ্গে নোরা ইডিকে জানান, কেবল সুকেশ নন, তাঁর স্ত্রী লীনা মারিয়া পলও নোরাকে দামি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।

গত মাসে এই মামলার অপর অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন মঞ্জুর (Bail Grant) করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট (Delhi Patiala Court)। তবে নোরার নাম এই মামলাতে জড়ালেও চার্জশিটে (Chargesheet) অভিযুক্ত হিসাবে রাখা হয়নি তাঁকে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর (Prevention of Money Laundering Act) আওতায় ইডি আধিকারিকদের সামনে আগেই বয়ান নথিভুক্ত করেছেন নোরা। তবুও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর।

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...