Saturday, May 16, 2026

দিনহাটায় তৃণমূলের সভায় উপচে পড়া ভিড়, নিশীথের বিরুদ্ধে তীব্র আক্রমণ উদয়নের

Date:

Share post:

“নিশীথ প্রামাণিকের বাড়িতে শুধু বড় না, বড়-ছোট, মেজ অনেক চোর থাকে। ওর বাড়ি সমাজ বিরোধীদের আশ্রয়স্থল।” তৃণমূলের (TMC) জনসভায় এই অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। শুক্রবার বিকেলে দিনহাটা ২ব্লকের খট্টিমারি হাই স্কুলের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) পদত্যাগের দাবিতে তৃণমূলের সভা হয়। দিনহাটা ২নম্বর ব্লকের বুড়িহাট ২নম্বর অঞ্চল তৃণমূলের ডাকে এই জনসভায় উদয়ন গুহ ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, পার্থপ্রতিম রায়, দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্বরা।

উদয়ন গুহ বলেন, “ডিসেম্বর মাসে বড় চোর ধরবে বলছে বিরোধী দলনেতা। ওকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বড় চোর ধরতে চান? তাহলে আপনি নিশীথ প্রামাণিকের বাড়িতে পৌঁছে যান। ওখানে শুধু বড় না, বড়-ছোট-মেজ অনেক চোর ওর বাড়িতে থাকে। অনেক সমাজবিরোধী ওর বাড়িতে থাকে। অপরাধীদের আশ্রয়স্থল। সেই আশ্রয় স্থলকে ভাঙতে হবে।” এদিনের সভায় উপচে পড়া ভিড় ছিল।

আরও পড়ুন- ফের BSF-এর জুলুমবাজি! হেমতাবাদের মিলনমেলায় লাঠিচার্জ

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...