Sunday, March 15, 2026

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে মেসিদের সামনে অস্ট্রেলিয়া

Date:

Share post:

প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম‍্যাচে আজ খেলতে নামছে আর্জেন্তিনা। আহমেদ বিন আলি স্টেডিয়ামে লিওনেল মেসিদের সামনে অস্ট্রেলিয়া। দু’টি দলই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে গিয়েছিল। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে ফিরে এসেছে দুই দল। ধারে-ভারে মেসিদের থেকে অনেক পিছিয়ে অস্ট্রেলীয়রা। কিন্তু মেক্সিকো এবং পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে আর্জেন্তিনা দেখিয়ে দিয়েছে, তারা এবার বিশ্বকাপ জিততেই এসেছে। তবে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না নীল-সাদা ব্রিগেড। আর সেকথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।

আগের পোল্যান্ড ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন। গোল পাননি মেসি। কিন্তু মেক্সিকো ম্যাচের মতোই দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচের সেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করলেই কিংবদন্তি দিয়োগো মারাদোনার বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ভেঙে দেবেন মেসি। সামনে থাকবে শুধু আর্জেন্তিনার জার্সিতে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ ১০ গোলের নজির। মেসি অবশ্য নিজের কীর্তি নয়, বরং নিজের শেষ বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ ট্রফি দিতে মুখিয়ে।

এই নিয়ে কোচ স্কালোনি বলেই দিয়েছেন, ‘‘লিও এবার বিশ্বকাপ উপভোগ করছে। কারণ, আমাদের সকলেরই স্বপ্ন একটাই। বিশ্বকাপ জয়। লিওর জন্য দলের সবাই একজোট হয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছি।’’

দলে নতুন করে চোট সমস্যা নেই বলেই খবর। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে হয়তো বিশেষ বদল আনবেন না কোচ স্কালোনি।

আরও পড়ুন:আজ থেকে শুরু শেষ ষোলোর লড়াই, ডাচদের সামনে আমেরিকা

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...