Thursday, June 4, 2026

ভিন রাজ্যের গাড়ি, তল্লাশি চালাতেই টায়ারের ভিতর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বান্ডিল!

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় যতই এগিয়ে আসছে, ততই উদ্ধার হচ্ছে নগদ। এবার ভিন রাজ্যের একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকায়। তেলিপাড়া চৌপথিতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, চারচাকা একটি গাড়ির অতিরিক টায়ারের ভিতর থেকে তল্লাশি চালিয়ে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার হয়। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, বিন্নাগুড়ি ফাঁড়িতে গোপন সূত্রে খবর আসে, ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে-৪৮ হয়ে একটি ছোট চারচাকা গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে। খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। গাড়ির যাত্রীদের টাকা পাচারের ব্যাপারে প্রশ্ন করলে, তারা অস্বীকার করে। তবে পুলিশের এড়ায়নি। গাড়িতে থাকা অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান বিপুল সংখ্যক মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। গাড়ির যাত্রীদের গ্রেফতার করে পুলিশ।

রাতে দীর্ঘ সময় চলে টাকা গোনার কাজ। টাকা গুনতে নিয়ে আসা হয় ব্যাংক কর্মীদেরও। নাম্বার প্লেট অনুযায়ী আটক করা গাড়িটি বিহারের পুর্নিয়ার বলে জানা গিয়েছে। গাড়ির গন্তব্য ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে। ধৃতদের রাতভর জেরা করে পুলিশ। টাকা কোথায় থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী কারণে এই বিপুল নগদ পাচার চলছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...