Wednesday, May 13, 2026

এক পুরুষের প্রেমে মজে বিয়ে যমজ বোনের! আইনের চোখে ‘অপরাধ’

Date:

Share post:

ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। বিয়ের (Marriage) পরেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন দুই বোন। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা বোধহয় কেউ কখনও ভাবেননি। তবে যখন তাঁরা জানতে পারলেন যে তাঁদের ভালবাসার মানুষ একজনই, তখন দুজনেই অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁদের সিদ্ধান্তে অমত করেননি পিঙ্কি-রিঙ্কির (Pinki and Rinky) মা এবং অতুলের পরিবারও (Atul’s Family)। ফলে একেবারে রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বেঁধে, ৩৬ বছর বয়সি অতুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন পিঙ্কি ও রিঙ্কি। যদিও আইনের কাছে পার পায়নি যমজ বোনের ভালবাসা। শনিবারই গ্রেফতার করা হয়েছে অতুল নামের ওই ব্যক্তিকে। একসঙ্গে দু’জনকে বিয়ে করা আইনত অপরাধ, এই কারণ দেখিয়েই গ্রেফতার করা হয় তাঁকে।

বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন। মায়ের অসুস্থতার সময় হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্নরকম সাহায্য, দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। স্বাভাবিকভাবেই অতুলের সহৃদয়তায় তাঁকে মন দিয়ে বসেন যমজ দুই বোন। তবে এটা নিয়ে দুই বোনের মধ্যে কোনও গন্ডগোল হয়নি, কেউ কারও জন্য ভালবাসা ত্যাগও করেননি, বরং অতুলকে একসঙ্গে বিয়ে করলেন দুই বোন। আর তাঁদের বিয়েতে সমর্থন জানিয়েছে দুই পরিবার। অভিনব এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে (Maharashtra Solapur)।

মহারাষ্ট্রের সোলাপুরের আকলুজ গ্রামের যমজ বোন পিঙ্কি ও রিঙ্কিকে অনেকটা একইরকম দেখতে। পেশাগত (Profession) দিকও রয়েছ মিল। দু’জনেই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বাইয়ে কাজ করেন দুই বোন। তবে আপাতদৃষ্টিতে দেখলে বোঝা অসম্ভব, কে রিঙ্কি আর কে পিঙ্কি। তারইমধ্যে দু’জনেরই একই যুবককে মনে ধরে। সেইমতো অতুল নামে ওই যুবককে একইসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন যমজ বোন।  মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা অতুল। তাঁর ট্রাভেল এজেন্সির ব্যবসা (Travel Agency Business)। তাঁদের বাবার মৃত্যুর পর মা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অতুলের থেকেই গাড়ি নিতেন পিঙ্কি ও রিঙ্কি। সেই সূত্রেই অতুলের সঙ্গে তাঁদের পরিচয়। ধীরে-ধীরে তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act) অনুসারে, কোনও ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। সুতরাং, দুই বোনকে বিয়ে করা নিয়ে অতুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে অতুলের বিরুদ্ধে অকলুজ থানায় মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...