Sunday, May 10, 2026

দেশের সম্মান, G-20-র লোগোতে পদ্ম নিয়ে ইস্যু চান না: দিল্লি সফরে আগে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

G-20-র লোগোতে পদ্ম নিয়ে ইস্যু করতে চান না। কারণ এতে দেশের সম্মান জড়িত। তবে, পদ্ম দেশের জাতীয় ফুল হওয়া সত্ত্বেও যেহেতু একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতীক, তাই সেটা বাদ দিয়ে অন্য কোনও জাতীয় প্রতীক ব্যবহার করা যেত। জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকা বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মোদির সঙ্গে একান্ত সক্ষাতের সম্ভাবনা নেই বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা।

সামনের বছর G-20 সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দেশে মোট ২০০টি বৈঠক হবে। সোমবার, বেলা ১২টা নাগাদ ৪ দিনের সফরে দিল্লির উদ্দেশে রওনা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। দিল্লি পৌঁছে প্রথমেই যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই বিকেলে জি-২০ সংক্রান্ত বৈঠক। বৈঠকের পরে রাতে দিল্লিতেই থাকবেন মমতা।

মঙ্গলবার, রাজস্থান যাবেন মমতা। রাজস্থানের অজমেঢ় এবং পুষ্করে যাবেন। পুষ্করের ব্রহ্ম মন্দিরে পুজোও দেবেন তৃণমূল সুপ্রিমো। অজমেঢ় শরিফ দরগাতেও মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতেই ফের দিল্লিতে ফিরে যাবেন তিনি। বুধবার, দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে ওই দিনই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...