Wednesday, May 13, 2026

শিক্ষক বদলিতেও কি ‘দুর্নীতি’ ? প্রশ্ন হাই কোর্টের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ নিয়ে জলঘোলা চলছে। এই পরিস্থিতিতে শিক্ষক বদলিতেও ‘দুর্নীতি’ হচ্ছে বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বসুর মন্তব্য, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখছি বদলিতেও দুর্নীতি! এটা খুবই খারাপ ইঙ্গিত দিচ্ছে।” বিচারপতির নির্দেশ দিয়েছেন, দু সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষক বদলি নিয়ে রিপোর্ট দিতে হবে। আগামী ২০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই পুরুলিয়ার ঝালদা হাই স্কুলের এক শিক্ষক বদলির মামলায় জেলা স্কুল পরিদর্শককে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি বসু। আদালতের নির্দেশ মেনে সোমবার তিনি হাই কোর্টে হাজিরা দেন।

আদালতকে জেলা স্কুল পরিদর্শক জানান, আকছার শিক্ষক বদলির ঘটনা ঘটছে। ষাট শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায় চলে গেছেন। তাঁর মতে, স্কুলগুলিতে ছাত্র-শিক্ষকের অনুপাত রক্ষা করা যাচ্ছে না। ঝালদার ওই স্কুলে আগে ২১ জন শিক্ষক ছিলেন। সম্প্রতি ৮ জন বদলি নিয়ে চলে গিয়েছেন।
আদালত জানিয়েছেন, এমন বদলির কারণে শিক্ষকের অভাবে ধুঁকছে অনেক স্কুল। বিশেষ করে গ্রাম্য এলাকায় যেখানে সরকারি স্কুলই ভরসা। সেখানে এমন চললে শিশুরা সঠিক পদ্ধতিতে শিক্ষা থেকে বঞ্চিত হবে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...