Saturday, June 20, 2026

ট্রাকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা! নিহত ৬,গুরুতর আহত ১০

Date:

Share post:

অনান্যদিনের মতই এদিনও বাসস্টপে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যাত্রীরা। ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। কিন্তু আচমকাই তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন ১০ জন। যা৬দের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, আহত কমপক্ষে ১৫

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামে। রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার দৃশ্য। যা দেখে শিউড়ে উঠেছেন সকলেই। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ক্রসিংয়ের দিকে তীব্র গতিতে ছুটে আসছে একটি ট্রাক। মোড়ের কাছে এগিয়ে আসার সময়েও গতি কমায়নি গাড়িটি। আর তারপরেই অল্প বাঁদিকে বেঁকে বাসস্টপে দাঁড়িয়ে থাকা একদল লোককে তীব্র গতিতে ধাক্কা মারে সেটি।

জেলা কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী জানিয়েছেন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অভিষেক তিওয়ারি।

দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...