Wednesday, May 13, 2026

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বার্তা মোবাইলে, প্রতারণার ফাঁদ এবার মেখলিগঞ্জে !

Date:

Share post:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বার্তা মোবাইলে পাঠিয়ে প্রতারণার ফাঁদ এবার মেখলিগঞ্জে ! উত্তরবঙ্গে নতুন সংযোজন হল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ মোবাইলে পাঠিয়ে প্রতারণার ফাঁদ। কোচবিহার জেলার সীমান্তবর্তী মেখলিগঞ্জের  ঘটনা।

স্বাভাবিকভাবেই হঠাৎ করে আসা এই মেসেজের জন্য কিছু সময়ের জন্য হলেও ঘাবড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এর সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করতে নির্দিষ্ট নম্বর দিয়ে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে বিদ্যুৎ উপভোক্তাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা শুনেই অনেকেই ফোন করছেন সেই নম্বরে। এরপর সেই নম্বর থেকে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের কনজিউমার আইডি চেয়ে সঙ্গে সঙ্গে বাকি থাকা বিদ্যুৎ বিলের পরিমাণ জানানো হচ্ছে এবং মেসেজে একটি লিঙ্ক পাঠিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ন্যূনতম কিছু টাকা (১০ থেকে ২০ টাকা) পেমেন্ট করতে বলা হচ্ছে। ওই পদ্ধতিতে গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা।

এই ঘটনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলে আসছে অনেকদিন থেকেই‌। কেউ কেউ এভাবে খুইয়েছেন নিজের কষ্টার্জিত লক্ষাধিক টাকা, তো আবার অনেকেই স্থানীয় বিদ্যুৎ দপ্তরে অফিসে যোগাযোগ করে রক্ষা পেয়েছেন এই প্রতারণার ফাঁদ থেকে।
মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সায়ন্তন মল্লিক জানান, বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ধরনের কোনও মেসেজ ফোনে পাঠায় না। সুতরাং এই ধরনের মেসেজ উপভোক্তাদের এড়িয়ে যাওয়া উচিত। যদি কোনও জিজ্ঞাস্য থাকে তবে সরাসরি অফিসে এসে যোগাযোগ করা উচিত, অথবা অফিসের ল্যান্ডফোনে ফোন করতে পারেন।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...