Thursday, June 4, 2026

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের থেকে বিড তুলে নিল এআইএফএফ

Date:

Share post:

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের থেকে বিড তুলে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এদিন এমনটাই জানান হল এআইএফএফ-এর পক্ষ থেকে। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের বিড তুলে নেওয়া হল।

এই নিয়ে ফেডারেশনের কার্যকরী কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, “আমাদের বর্তমান ফোকাস হচ্ছে এএফসি এশিয়ান কাপের মত বড় ইভেন্ট আয়োজনের আগে প্রকৃত ফুটবলের সংগঠনের ভিত তৈরি করা।”

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই নিয়ে বলেন, “ভারত সর্বদাই বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত যোগ্য ও নির্ভরযোগ্য। আর সেটি সদ্য অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে তা তুলে ধরেছি। যদিও, কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেশনের বর্তমান লক্ষ্য গ্রাসরুট থেকে ইউথ ডেভেলপমেন্টে প্রতিটা জায়গায় উন্নতি করার। একই সময়ে, আমাদের স্টেকহোল্ডার ও রাজ্য সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে এবং ক্লাবগুলির সঙ্গে কাজ করে ঘরোয়া পর্যায়ে ফুটবলের সমস্ত বিষয়ে পরিবর্তন আনার। চলতি মাসের শেষে যে রোডম্যাপ ঘোষণা করা হবে, সেটি নিয়ে আমরা কাজে নেমে পড়ব।”

কয়েক মাস আগে, এএফসি এশিয়ান কাপ ২০২৭ আয়োজনের জন্য বিড করেছিল ভারত ও সৌদি আরব।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...