Sunday, May 17, 2026

আজমেঢ়ে দরগায় চাদর-ফুল চড়ালেন মমতা: তৃণমূল সুপ্রিমোকে দেখতে চত্বরে উপচে পড়া ভিড়

Date:

Share post:

সংহতি দিবসে সম্প্রীতির বার্তা। রাজস্থানের (Rajasthan) আজমেঢ় শরিফ দর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দুপুরে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে মমতাকে দেখার জন্য স্থানীয়দের ভিড় উপচে পড়ে। আজমেঢ় থেকে পুষ্কর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে ব্রহ্মার মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর।

আজমেঢ় শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় উপচে পড়ে। জাতীয় রাজনীতিতে বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত জনপ্রিয়। এদিনের ভিড় দেখে সেটা আরও একবার প্রমাণিত। আগে থেকেই প্রস্তুত ছিল রাজস্থান পুলিশ। কিন্তু তৃণমূল সুপ্রিমোকে দেখতে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

চারদিনের সফরে সোমবারই দিল্লি পৌঁছেছে তৃণমূল (TMC) সুপ্রিমো। যোগ দেন জি-২০ প্রস্তুতি বৈঠকে। আগেই মমতা জানিয়েছিলেন তিনি আজমেঢ় ও পুষ্কর যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন এই দু’টি প্রোজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল, এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জন্যই এই প্রোজেক্ট ছিল। স্বপ্নের প্রোজেক্ট ছিল আমার। মঙ্গলবার আমার কোনও কর্মসূচি নেই। আমি তো রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য সেভাবে কোথাও যেতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি, ঘুরে আসব।”

মঙ্গলবার রাতেই ফের দিল্লিতে ফিরে যাবেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাসভবনে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...