Tuesday, May 19, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’! নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বঙ্গে ?

Date:

Share post:

বঙ্গে সবেমাত্র নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। শীতের আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা। আর তার মাঝেই নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যা ধীরে ধীরে  ঘূর্ণিঝড়ের রূপ নেবে। নতুন এই ঘূর্ণিঝড়ে নাম ‘মনদৌস’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই নাম দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এর প্রভাবে বঙ্গে ফের উধাও হতে পারে শীতের আমেজ। বাড়তে পারে তাপমাত্রাও।

আরও পড়ুন:সিত্রাং-এর পর এবার ঘূর্ণিঝড় মান্দোস আতঙ্ক

মৌসম ভবনের তরফেআগামী  ৮ ডিসেম্বর ১৩টি জেলা এবং ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে৷ যে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট৷ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপ বুধবার দিনেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছেন  আবহবিদরা।

সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকে তা ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ৮ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি এবং পার্শ্ববর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে কুড্ডালোর এবং মায়িলাদুথুরাই জেলায় বুধবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। ৮ ডিসেম্বর উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।

মৌসম ভবন আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭ ডিসেম্বর।আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এরফলে উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। ফলে ফের বাংলা থেকে কিছু দিনের জন্য উধাও হতে পারে শীতের আমেজ। ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে ঘূর্ণিঝড়ের রেশ কাটলেই ফের শীতের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...