Saturday, May 23, 2026

রাজতন্ত্রের প্রতিবাদে রাজা চার্লসকে ডিম ছুড়ে মারল ব্রিটিশ যুবক

Date:

Share post:

রানি এলিজাবেথের(Queen Elizabeth) মৃত্যুর পর রাজা হিসেবে ব্রিটেনের(Britain) মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস(King Charles 3)। তবে রাজা হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্রিটেনের জনগণ। এবার তারই বহিঃপ্রকাশ ঘটল প্রকাশ্যে রাস্তায়। রীতিমতো হেনস্তা করা হলো ব্রিটেনের রাজাকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লসকে ডিম ছুড়ে মারলেন এক যুবক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার ডিম ছুড়ে মারা হলো ব্রিটেনের সর্বাধিনায়ককে। যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

রানি এলিজাবেথের মৃত্যুর পর গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা চার্লস। মঙ্গলবার লন্ডন থেকে সামান্য দূরে লুটনে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়ে। যদিও সেটা রাজার গায়ে লাগেনি। তবে ঘটনার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রেপ্তার করা হয় বছর কুড়ির ওই যুবককে। এই ঘটনার শুরুতে হকচকিয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিকভাবে জনসংযোগে নামেন রাজা।

উল্লেখ্য, ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সেখানকার সাধারণ মানুষ। তাদের দাবি, রাজতন্ত্রকে দেশ থেকে নির্মূল করা হোক। রাজপরিবারের ভরণপোষণ করতে দেশের অর্থনীতির উপরে চাপ পড়ে বলেই মত জনতার একাংশের। ৭০ বছর ধরে রাজত্ব করার পরে যখন এলিজাবেথের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নতুন করে রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তায় নেমে মিছিল করে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। তারই ফলস্বরূপ এক মাসে দ্বিতীয়বার ডিম ছোড়া হলো রাজাকে লক্ষ্য করে।

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...